২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি সংক্রান্ত যোগ্যতা ও শর্তাবলী
GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২৫–এ উত্তীর্ণ শিক্ষার্থীরা নিম্নোক্ত যোগ্যতা ও শর্তাবলী পূরণ সাপেক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
১. প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ (FET)
বিভাগ: ৭টি | আসন: ২৩০টি
বিভাগসমূহ:
– কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪৫)
– কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (৩৫)
– ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০)
– পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (৩৫)
– ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (৩৫)
– বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (২০)
– টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (২০)
যোগ্যতা:
– SSC ও HSC উভয় পরীক্ষায় GPA ন্যূনতম ৩.৫০ এবং মোট GPA ন্যূনতম ৭.৫০
– HSC-তে গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে
– GST পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম ৮ নম্বর
– BME-এর জন্য জীববিজ্ঞান আবশ্যক
২. জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FBST)
বিভাগ: ৫টি | আসন: ১৮০টি
যোগ্যতা:
– SSC ও HSC-তে GPA ন্যূনতম ৩.৫০, মোট GPA ৭.৫০
– GST পরীক্ষায় রসায়নে ৮ এবং জীববিজ্ঞানে ১০ নম্বর
৩. ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FAST)
বিভাগ: ৪টি | আসন: ১৪৫টি
যোগ্যতা:
– SSC ও HSC-তে GPA ন্যূনতম ৩.৫০, মোট GPA ৭.০০
– HSC-তে জীববিজ্ঞান থাকতে হবে
– GST পরীক্ষায় জীববিজ্ঞানে ১০ নম্বর
৪. বিজ্ঞান অনুষদ (FS)
বিভাগ: ৪টি | আসন: ১৪০টি
যোগ্যতা:
– SSC ও HSC-তে GPA ন্যূনতম ৩.২৫, মোট GPA ৭.০০
– সংশ্লিষ্ট বিভাগ অনুযায়ী গণিত, পদার্থবিজ্ঞান বা রসায়নে নির্ধারিত গ্রেড ও নম্বর থাকতে হবে
৫. ব্যবসায় শিক্ষা অনুষদ (FBS)
বিভাগ: ৪টি | আসন: ১৬০টি
যোগ্যতা:
– SSC ও HSC-তে GPA ন্যূনতম ৩.২৫, মোট GPA ৬.৫০
– ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ৩৫% নম্বর
৬. কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS)
বিভাগ: ১টি (ইংরেজি) | আসন: ৪৫টি
যোগ্যতা:
– SSC ও HSC-তে GPA ন্যূনতম ৩.২৫, মোট GPA ৬.৫০
– HSC ইংরেজিতে ন্যূনতম ‘A’ গ্রেড
– ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ৪০% নম্বর
৭. স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ (FHS)
বিভাগ: ২টি | আসন: ৪০টি
যোগ্যতা:
– SSC ও HSC-তে GPA ন্যূনতম ৩.২৫, মোট GPA ৭.০০
– ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ১০ এবং রসায়নে ৮ নম্বর
– HSC জীববিজ্ঞানে ন্যূনতম ‘A’ গ্রেড
বিশেষ শর্ত
– O Level ও A Level শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড থাকতে হবে।
– বিভাগভেদে অতিরিক্ত যোগ্যতা ও নম্বর প্রযোজ্য হবে।


Leave a Reply