প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর হিসেবে মালয়েশিয়া ও চীনকে নির্বাচন করা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দেয়। আমরা আশা করি, এই দুই রাষ্ট্রে সফরের মাধ্যমে বাস্তবায়িত হবে আমাদের অর্থনৈতিক সহযোগিতা, প্রসারিত হবে শ্রম বাজার, ঘটবে প্রযুক্তির মেলবন্ধন এবং সুদৃঢ় হবে আঞ্চলিক অংশীদারত্ব। চতুর্থ শিল্পবিপ্লবের এই সোনালি ভোরে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন বাতিঘর। হয়ে উঠেছে সৃজনশীল অর্থনীতি। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে নানাভাবে পৃষ্ঠপোষকতার পরিকল্পনা করেছে, যা কর্মসংস্থান ও রপ্তানি আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি বাজেটের এ বিশাল ক্যানভাসে রাজস্ব আদায়ের কঠিন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে বলে আমাদের বিশ্বাস।
আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও জ্বালানি বাজারে ইতিবাচক বার্তা বহন করছে। অন্যদিকে ফুটবল বিশ্বকাপের মোহনীয় উত্তাপ বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের সমান্তরালে এ গ্রহবাসীকে এক অখণ্ড সৌহার্দ্যের সুতোয় বেঁধেছে। অন্যদিকে, দেশে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে খুন, ধর্ষণসহ আইন-শৃঙ্খলার অবনতি। এসব দমনে সরকার শক্ত অবস্থানে থাকলেও কখনো কখনো প্রশ্ন দেখা দিচ্ছে। আমরা মনে করি, আইন-শৃঙ্খলাসহ স্বাস্থ্য, শিক্ষা, জন-নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলোর প্রতি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আরও তৎপর হতে হবে। তা না হলে সব অর্জনই একদিন ম্লান হয়ে উঠবে।
| বইয়ের নাম | প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স |
| ক্যাটাগরি | Magazine |
| প্রকাশনা | Professor’s Prokashon |
| সংস্করণ | জুলাই, ২০২৬ |
| ভাষা | বাংলা |