বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজের সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নমালা বিশ্লেষণ করে আমরা এমনভাবে একেকটি অধ্যায় সাজিয়েছি যেন একজন HSC পরীক্ষার্থী স্বল্প সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারে। এবারের সংস্করণে অধ্যায়ের শুরুতেই ঐ অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ চিত্র একসাথে দেওয়া হয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের কন্টেন্ট টিম কর্তৃক এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেন একজন শিক্ষার্থী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারে। প্র্যাকটিস সৃজনশীল অংশের সমাধান তোমরা QR কোড স্ক্যান করে দেখতে পারবে।
এবার প্রতিটি অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশের ঠিক আগে MCQ TRICKS দেওয়া হয়েছে যেন তোমাদের জন্য উত্তর করা সহজ হয়। MCQ প্রশ্নের জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হয়েছে। বইয়ের শেষে বোর্ড স্ট্যান্ডার্ড দুইটি মডেল টেস্ট সংযোজিত হয়েছে যার সমাধান তোমরা QR কোড স্ক্যান করে দেখতে পারবে।
কীভাবে বইটি অধ্যয়ন করবে?
বোর্ড পরীক্ষার জন্য কোনো অধ্যায়ের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ওই অধ্যায়ের সকল সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্ন পড়ে ফেল। প্রশ্নগুলো এমন ভাবে বাছাই করা হয়েছে যে এতে তোমার খুব দ্রুত একটি কার্যকর এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। প্র্যাকটিস অংশ এবং মডেল টেস্টের প্রশ্ন অবশ্যই প্রথমে নিজে সমাধান করার চেষ্টা করবে।
প্রকাশনা রম্বস পাবলিকেশন্স
মিরপুর ডিওএইচএস, ঢাকা – ১২১৬
প্রথম সংস্করণ: ডিসেম্বর, ২০২৪
দ্বিতীয় সংস্করণ: নভেম্বর, ২০২৫
শিক্ষার্থীদের প্রতি বার্তা
প্রিয় এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা,
২০১৯ সালের পর এবারই প্রথম ফুল সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাঁচ বছর পর আবার পুরো সিলেবাস মানে কী তা তোমরা প্রতিদিন টের পাচ্ছো। আমরাও তোমাদের এই পরিস্থিতিটা বুঝি। এত বড় সিলেবাস, এত কম সময়, এই পরিস্থিতিতে এমন একটি বই লাগবেই, যেটা ধরে দ্রুত রিভিশন দিতে পারবে, আত্মবিশ্বাস আনতে পারবে। হ্যাঁ, এই কাজটা আমরা তোমাদের জন্য করে দিয়েছি।
আমরা যখন Compact Series এর দ্বিতীয় সংস্করণ নিয়ে কাজ শুরু করলাম, আমাদের লক্ষ্য ছিলো তোমাদের জন্য বিশাল সিলেবাসকে গুছিয়ে দেওয়া। পুরো সিলেবাস ঘেঁটে, বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা Compact Series এর বইগুলো সাজিয়েছি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, বাজারে এভাবে পুরো সিলেবাসকে গুছিয়ে দেওয়া আর কোনো বই তোমরা পাবেনা। আমাদের পুরো টিম এজন্য অসামান্য পরিশ্রম করেছে। এবারের সংস্করণে আমরা আগের সব ভুল ঠিক করেছি, নতুন করে সাজিয়েছি, আরও গুছিয়ে দিয়েছি। ফুল সিলেবাসকে ফোকাস করে পুরো বই আপডেট করা হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের এই বইগুলো তোমাদের প্রস্তুতিকে অন্য মাত্রায় নিয়ে যাবে। তোমাদের ভবিষ্যৎ জীবনের প্রতি অনেক শুভকামনা।
সারসংক্ষেপ
| বইয়ের নাম | মালিক | সংস্করণ |
|---|---|---|
| ACS HSC কম্প্যাক্ট সিরিজ জীববিজ্ঞান ১ম পত্র ২০২৬ | রম্বস পাবলিকেশন্স | নভেম্বর, ২০২৫ |
নতুন খবর পেতে এখনই Google News ফলো করুন।


Leave a Reply