অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সম্পূর্ণ পদ্ধতি

বর্তমানে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আগের মতো জটিল নয়। আপনি ঘরে বসেই মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে ভূমি কর জমা দিতে পারেন। নিচে ধাপে ধাপে অনলাইন পদ্ধতিটি ব্যাখ্যা করা হলোঃ

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে আপনি https://land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন এবং স্ক্রিনশটটি ফলো করুন। 

ধাপ ২: ইউজার রেজিস্ট্রেশন (যদি আগে না করে থাকেন)

“নতুন ব্যবহারকারী” অপশনে ক্লিক করুন।
আপনার নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর (NID), জন্মতারিখ, ইমেইল ঠিকানা (ঐচ্ছিক) ইত্যাদি তথ্য দিন।
আপনার একটি পাসওয়ার্ড সেট করুন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

ধাপ ৩: লগইন করুন

মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

এরপর এরকম দেখালে ভুমি উন্নয়ন কর অপশনে ক্লিক করুন।
আরো পড়ুন

ধাপ ৪: খতিয়ান সংযুক্ত করুন

“নতুন খতিয়ান যুক্ত করুন” বাটনে ক্লিক করুন।
জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান নম্বর ইত্যাদি সঠিকভাবে দিন।
আপনার নাম এবং অন্যান্য তথ্য সঠিকভাবে মিলিয়ে নিন।

এরপর চিহ্নিত অপশনে ক্লিক করে…

ধাপ ৫: কর নির্ধারণ ও পরিশোধ

খতিয়ান যুক্ত হওয়ার পর আপনি আপনার ভূমি উন্নয়ন করের পরিমাণ দেখতে পাবেন।
“পরিশোধ করুন” বাটনে ক্লিক করুন।
বিকাশ, নগদ, রকেট বা কার্ডের মাধ্যমে অনলাইনে অর্থ পরিশোধ করুন।

দাখিলা অপশনে ক্লিক করে…

ধাপ ৬: রসিদ ডাউনলোড

পেমেন্ট সফল হলে, আপনার কর পরিশোধের একটি রসিদ দেখতে পারবেন।
আপনি এটি ডাউনলোড করে রেখে দিতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *