জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
2 মিনিট পড়তে লাগবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে ১১ এপ্রিল (শনিবার) থেকে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে ১১ এপ্রিল থেকে এবং এটি ২৪ এপ্রিল পর্যন্ত ডাউনলোড করা যাবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action ক্লিক করে ‘Applicant Login (Honours Login)’ অপশনে গিয়ে তাদের অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটের ‘Honours Tab’ এর ‘Admit Card Download’ অপশন থেকেও সরাসরি প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ রয়েছে।

নির্দেশনা

  • ১) ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে।
  • ২) অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোন প্রকার টেম্পারিং করা হলে ঐ পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
  • ৩) পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩ (তিন) দিন আগেই প্রবেশপত্রে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েব সাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে।
  • ৪) পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে।
  • ৫) পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম ০১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনপরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • ৬) প্রবেশপত্র, Attendance Sheet OMR Sheet -এ পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে।
  • ৭) উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। কোনক্রমেই পেন্সিল ব্যবহার করা যাবে না।
  • ৮) ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।
  • ৯) পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না।
  • ১০) পরীক্ষা কক্ষে প্রধান পরিদর্শক/কর্তব্যরত শিক্ষক এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • ১১) পরীক্ষার উত্তরপত্র (OMR Sheet) এ কোন প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে, ঐ উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন