HSC 2027 Royal Higher Math Guide PDF | রয়েল উচ্চতর গণিত

HSC 2027 Royal Higher Math Guide PDF | রয়েল উচ্চতর গণিত

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
1 মিনিট পড়তে লাগবে

উচ্চ মাধ্যমিক শ্রেণিতে উন্নীত হয়ে তোমরা তোমাদের শিক্ষাজীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পদার্পণ করেছো। এই স্তরের প্রস্তুতি শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নয়, বরং তোমার ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ভিত্তি রচনা করে। এই পর্যায়ে অনেকের মধ্যেই কিছুটা শঙ্কা কাজ করে বিশাল সিলেবাস কীভাবে আয়ত্তে আনা সম্ভব, সেটাই মূল উদ্বেগের বিষয়। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নির্ভুল প্রস্তুতি ও পর্যাপ্ত অনুশীলন। এই লক্ষ্যকে সামনে রেখে The Royal Scientific Publications Ltd. প্রকাশ করেছে উচ্চতর গণিত প্রথম পত্র সহায়ক বইটি, যা তোমাদের স্বপ্নপূরণের নির্ভরযোগ্য সহযাত্রী হবে।

প্রতিটি অধ্যায়ে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ যুক্ত আছে। কোন অধ্যায় থেকে কতগুলো সৃজনশীল (CQ) ও বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন এসেছে তার স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে। HSC পরীক্ষার জন্য কোন অধ্যায়ের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করা হয়েছে। কোন টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তা পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে দেখানো হয়েছে।

এই ১১ বছরের বোর্ড প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক সাজানো আছে। এগুলো অনুশীলনের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করা যাবে। বিভিন্ন নামকরা কলেজের Test পরীক্ষার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সংযোজন করা হয়েছে। Critical Problem Solving দক্ষতা বৃদ্ধির জন্য অতিরিক্ত Conceptual CQ যুক্ত আছে।

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন