অপো ফাইন্ড এক্স৯এস নিয়ে এলো শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরা

অপো ফাইন্ড এক্স৯এস নিয়ে এলো শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরা

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
3 মিনিট পড়তে লাগবে

অপো ভারতের বাজারে তাদের ‘ফাইন্ড এক্স৯’ সিরিজের পরিধি বাড়িয়ে অপো ফাইন্ড এক্স৯এস এবং অপো ফাইন্ড এক্স৯ আল্ট্রা নামে দুটি স্মার্টফোন উন্মোচন করেছে। খুব শীঘ্রই বাংলাদেশে ও লঞ্চ হবে। এর মধ্যে আল্ট্রা মডেলটি সিরিজের সবচেয়ে শক্তিশালী ও দামি স্মার্টফোন। অন্যদিকে ফাইন্ড এক্স৯এস ফোনটি কমপ্যাক্ট ডিজাইনের সঙ্গে বাজারে আনা হয়েছে। এই প্রতিবেদনে অপো ফাইন্ড এক্স৯এস ফোনের দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন তুলে ধরা হলো।

কোম্পানির পক্ষ থেকে অপো ফাইন্ড এক্স৯এস ফোনটি দুটি ভ্যারিয়েন্টে আনা হয়েছে। ১২ জিবি র‍্যামসহ এই পাঁচজি স্মার্টফোনে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ অপশন রয়েছে। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে বাংলাদেশী টাকায় ১ লক্ষ ২ হাজার টাকা। অন্যদিকে ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ১ লক্ষ ১৪ হাজার টাকা। ফোনটি লাভেন্ডার স্কাই, মিডনাইট গ্রে এবং সানসেট অরেঞ্জ রঙে বিক্রি করা হবে। অপো ফাইন্ড এক্স৯এস ফোনে ২৭৬০ × ১২৫৬ পিক্সেল রেজোলিউশন সমর্থিত ৬ দশমিক ৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

অ্যামোলেড প্যানেলের এই পাঞ্চ-হোল স্ক্রিনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৩৮৪০ হার্টজ পিডব্লিউএম ডিমিং, ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৩৬০০ নিটস পিক ব্রাইটনেস। স্ক্রিনে ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০এস চিপসেট ব্যবহার করা হয়েছে। তিন ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই অক্টা-কোর প্রসেসর ২ দশমিক ৪ গিগাহার্টজ থেকে ৩ দশমিক ৭৩ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে পারে। পরীক্ষায় ডিভাইসটি ২৯ লাখ ৫২ হাজার ৮২৭ অ্যানটুটু স্কোর অর্জন করেছে।

এই স্কোর আইফোন ১৭ই এবং মোটোরোলা রেজর ফোল্ড স্মার্টফোনের তুলনায়ও বেশি বলে দাবি করা হয়েছে। অপো ফাইন্ড এক্স৯এস পাঁচজি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলে। এতে অপো ট্রিনিটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় উচ্চ পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করে। দ্রুত মাল্টিটাস্কিংয়ের জন্য এলপিডিডিআর৫এক্স র‍্যাম প্রযুক্তি এবং উন্নত গ্রাফিক্সের জন্য ইমর্টালিস জি৯২৫ জিপিইউ যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে হাসেলব্লাড টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/১ দশমিক ৮ অ্যাপারচারযুক্ত ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৭০০ প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অব ভিউ সমর্থিত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল থ্রিএক্স টেলিফটো সনি এলওয়াইটি৬০০ লেন্স ব্যবহার করা হয়েছে।

ক্যামেরাটি ১২০ গুণ সুপার জুম সমর্থন করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য অপো ফাইন্ড এক্স৯এস ফোনে ৭০২৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, পাঁচ বছর ব্যবহারের পরও ব্যাটারির স্বাস্থ্য ৮০ শতাংশের বেশি থাকবে। পরীক্ষায় ফোনটি ১৫ ঘণ্টা ১২ মিনিট ব্যাটারি বেঞ্চমার্ক ফলাফল অর্জন করেছে।

দ্রুত চার্জিংয়ের জন্য এতে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং দেওয়া হয়েছে। মজবুত নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনটির সাইড প্যানেলে কাস্টমাইজেবল স্ন্যাপ কি রয়েছে, যা বিভিন্ন শর্টকাট হিসেবে ব্যবহার করা যাবে। কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬ দশমিক ১, এনএফসি এবং এআই লিংকবুস্ট ফিচার যুক্ত করা হয়েছে।

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন