Monday, March 2, 2026

গর্ভবতী ভাতা অনলাইন আবেদন করার নিয়ম ২০২৬

শেয়ার

বিজ্ঞাপন

গর্ভবতী ভাতার জন্য আপনি নিজেও আবেদন করতে পারবেন। তবে আবেদনটি অনলাইনে দাখিল বা সংরক্ষণ করার পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) বা পৌরসভার মাধ্যমে সুপারিশ করাতে হবে। মাতৃত্বকালীন ভাতা ২০২৬-২০২৭ চক্রের অনলাইন আবেদন পদ্ধতি এবং বিস্তারিত নিয়মাবলী নিচে আলোচনা করা হলো।

মাতৃত্বকালীন ভাতার আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচিতে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত ও যোগ্যতা থাকা আবশ্যক। আবেদন করার পূর্বে নিচের বিষয়গুলো নিশ্চিত করে নিন:

  • বয়সসীমা: আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • এনআইডি কার্ড: জন্মসনদ দিয়ে আবেদন করা যাবে না; অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে।
  • গর্ভধারণের সংখ্যা: শুধুমাত্র প্রথম অথবা দ্বিতীয় গর্ভবস্থার ক্ষেত্রে আবেদন করা যাবে। তৃতীয় সন্তানের ক্ষেত্রে আবেদন গ্রহণযোগ্য নয়।
  • আর্থিক অবস্থা: আবেদনকারীর পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ ৮,০০০ টাকার বেশি হওয়া যাবে না।
  • ব্যাংক একাউন্ট: আবেদনকারীর নিজ নামে অনলাইন ব্যাংক একাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) সচল থাকতে হবে।

গর্ভবতী ভাতা অনলাইন আবেদন করার নিয়ম ও কোথায় এবং কীভাবে আবেদন করবেন?

আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকেই আবেদন করতে হবে। নাগরিকত্ব নেই এমন কেউ এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না।

আপনি চাইলে নিজে অনলাইনে আবেদন করতে পারেন অথবা আপনার নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) বা উপজেলা উদ্যোক্তার সাহায্য নিতে পারেন।

অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন
সতর্কতা: আবেদন করলেই যে ভাতা পাবেন বিষয়টি এমন নয়। নির্বাচন কমিটি বিভিন্ন ক্রাইটেরিয়া বিবেচনা করে যোগ্যদের তালিকা অনুমোদন করে থাকে।

প্রতারণা থেকে সাবধান: কোনো প্রকার ঘুষ দেবেন না

যেহেতু এটি একটি সরকারি আর্থিক সুবিধা, তাই কিছু প্রতারক চক্র সক্রিয় থাকতে পারে। মনে রাখবেন, সমাজসেবা অধিদপ্তর বা মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দিষ্ট কমিটির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ভাতাভোগী নির্বাচন করা হয়। কাউকে টাকা দিয়ে কার্ড করানোর সুযোগ নেই। ইতিপূর্বে ভুয়া কার্ড ও জালিয়াতির দায়ে অনেককে আইনের আওতায় আনা হয়েছে। তাই লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন।

মাতৃত্বকালীন ভাতা ২০২৬: টাকার পরিমাণ ও মেয়াদ

বাজেট বরাদ্দ সাপেক্ষে এই ভাতার অর্থ সরাসরি উপকারভোগীর একাউন্টে পাঠানো হয়। এর বিস্তারিত নিম্নরূপ:

বিবরণ তথ্যাদি
মাসিক ভাতার হার ৮০০ টাকা
ভাতা প্রদানের সময়কাল ২৪ মাস (২ বছর)
কিস্তি প্রতি ৬ মাস অন্তর ৪৮০০ টাকা
মোট টাকার পরিমাণ ১৯,২০০ টাকা (২৪ মাসে)

আবেদনের অবস্থা জানার উপায়

আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে আপনার এনআইডি (NID) নম্বর ও মোবাইল নম্বর নিয়ে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন। ইউপি উদ্যোক্তা বা অনুমোদিত এজেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আবেদনটি অনুমোদন, সুপারিশকৃত না কি বাতিল হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. মাতৃত্বকালীন ভাতা কয়টি সন্তানের জন্য পাওয়া যায়?

সাধারণত প্রথম এবং দ্বিতীয় সন্তানের জন্য এই ভাতা পাওয়া যায়। এটি মূলত দরিদ্র মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার একটি সামাজিক সুরক্ষা প্রোগ্রাম।

২. ভাতা কত মাস পর পর পাওয়া যায়?

ভাতা প্রতি ৬ মাস পর পর কিস্তিতে প্রদান করা হয়। একজন মা একটি সন্তানের ক্ষেত্রে ২৪ মাস এবং বিশেষ ক্ষেত্রে দুই সন্তানের জন্য মোট ৩৬ মাস পর্যন্ত ভাতা পেতে পারেন।


আরও দেখুন: তরুণ উদ্যোক্তাদের আয়ের জন্য বাংলালিংক পাওয়ার চালু | ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ফ্রীতে দিনে ২০০ টাকা ভাতা

গর্ভবতী ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

বিজ্ঞাপন

আরো পড়ুন

এই সম্পর্কে আরো পড়ুন