ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ফ্রীতে দিনে ২০০ টাকা ভাতা

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ফ্রীতে দিনে ২০০ টাকা ভাতা

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
1 মিনিট পড়তে লাগবে
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ফ্রীতে দিনে

দেশের শিক্ষিত কিন্তু কর্মহীন যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে নতুন উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য আবেদন নেওয়া হচ্ছে।

এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। কোর্সটি হবে ৩ মাস মেয়াদি, মোট ৬০০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণ। অনলাইনভিত্তিক বৈশ্বিক মার্কেটপ্লেসে কাজের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরো পড়ুন: এক ট্রিলিয়ন ওয়েবসাইট ইন্টারনেট আর্কাইভ

কারা আবেদন করতে পারবেন

দেশের ৮টি বিভাগের মোট ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশীরা এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতাএইচএসসি বা সমমান
বয়স১৮ থেকে ৩৫ বছর
অগ্রাধিকারনারী প্রার্থী ন্যূনতম ৩০%
অতিরিক্ত সুবিধাকম্পিউটার জ্ঞান ও নিজস্ব ল্যাপটপ থাকলে অগ্রাধিকার

ডিজিটাল অর্থনীতির বিস্তারের সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং এখন আয় ও কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র। সরকারিভাবে বিনামূল্যে প্রশিক্ষণ এবং ভাতা প্রদান তরুণদের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দিষ্ট কোটা রাখার বিষয়টি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আবেদন ও বিস্তারিত সময়সীমা জানতে ক্লিক করুন।

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন