তরুণ উদ্যোক্তাদের আয়ের জন্য বাংলালিংক পাওয়ার চালু

তরুণ উদ্যোক্তাদের আয়ের জন্য বাংলালিংক পাওয়ার চালু

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
2 মিনিট পড়তে লাগবে
বাংলালিংক

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে নতুন সামাজিক পরিবেশনা (সোশ্যাল ডিস্ট্রিবিউশন) প্ল্যাটফর্ম ‘বাংলালিংক পাওয়ার’ পরীক্ষামূলকভাবে চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা সহজেই মোবাইল রিচার্জ বিক্রি করে আয় করার সুযোগ পাবেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

গত ২৯ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটির বেটা সংস্করণ চালু করা হয়েছে। ডিজিটাল উদ্ভাবন এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলালিংক পাওয়ার

বর্তমানে ‘টেস্ট অ্যান্ড লার্ন’ পদ্ধতিতে প্ল্যাটফর্মটির বিভিন্ন ফিচার পরীক্ষা ও উন্নয়ন করা হচ্ছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা, মতামত এবং বাস্তব ব্যবহারের ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ সংস্করণ উন্মুক্ত করার আগে এটি আরও পরিমার্জিত ও হালনাগাদ করা হবে।

আরো পড়ুন: ফ্যামিলি কার্ড কারা কারা পাবে

‘বাংলালিংক পাওয়ার’ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে যে কেউ সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে নিজেই খুচরা রিচার্জ বিক্রেতা হয়ে উঠতে পারেন। ব্যবহারকারীরা রিচার্জ বিক্রি করে কমিশন ও বিভিন্ন পুরস্কার অর্জন করতে পারবেন। কোনো ধরনের প্রাথমিক বিনিয়োগ ছাড়াই আয় করার সুযোগ থাকায়, এটি তরুণ, নারী এবং ক্ষুদ্র উদ্যোক্তাসহ সবার জন্য উন্মুক্ত।

প্ল্যাটফর্মটিতে সহজ নিবন্ধন প্রক্রিয়ার পাশাপাশি ডিজিটাল কেওয়াইসি যাচাই, তাৎক্ষণিক কমিশন দেখার সুবিধা এবং পুরস্কার অর্জনের সুযোগ রাখা হয়েছে। পুরো প্রক্রিয়াটি যেন সহজ, নির্ভরযোগ্য এবং ঝামেলামুক্ত হয়, সে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: বাংলালিংক

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন