ঈদে ৩০ হাজার টাকার মধ্যে সেরা ক্যামেরা স্মার্টফোন ২০২৬

ঈদে ৩০ হাজার টাকার মধ্যে সেরা ক্যামেরা স্মার্টফোন ২০২৬

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
4 মিনিট পড়তে লাগবে

ঈদ মানেই আনন্দ আর প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগাভাগি করা। তাই অনেকেই ঈদের ছুটিতে ভালো ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন। বর্তমানে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কিছু আকর্ষণীয় স্মার্টফোন পাওয়া যাচ্ছে। রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে ৩০ হাজার টাকার মধ্যে থাকা জনপ্রিয় স্মার্টফোনগুলোর দাম ও কারিগরি বৈশিষ্ট্য জানা গেছে।

১. রিয়েলমি সি৮৫ প্রো

১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। পেছনে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকায় ভালো ছবি তোলা যায়। মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স ও আইপি৬৯ প্রো রেটিং থাকায় ফোনটি পানি, ধুলাবালু ও আঘাত থেকে সুরক্ষিত। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিও রয়েছে। ফোনটির দাম ২১ হাজার ৭৫০ টাকা।

২. ওয়ালটন নেক্সজি এন২৮ প্রো

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে রয়েছে হেলিও জি৮১ প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল রেজোল্যুশনের ভিডিও ধারণ করা যায়। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৮ ওয়াট চার্জিং সুবিধা থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ফোনটির দাম ২২ হাজার ৪৯৯ টাকা।

৩. অপো এ৬

৬.৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আইপি৬৯ রেটিং থাকায় পানি ও ধুলাবালু থেকে সুরক্ষা পাওয়া যায়। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোনটির দাম ২৩ হাজার ৩০০ টাকা।

৪. ভিভো ওয়াই২১ডি

৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০ নিটস ব্রাইটনেসযুক্ত ৬.৬৮ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ইউনিসক টাইগার টি৬১২ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেল ও ০.০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় ফোনটি পানি ও ধুলাবালু প্রতিরোধী। ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোনটির দাম ২৩ হাজার ৫০০ টাকা।

৫. অনার এক্স৭ডি

৬.৭৭ ইঞ্চির এইচডি প্লাস টিএফটি এলসিডি ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ফোনটির পেছনে ১০৮ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত ফোনটির দাম ২৩ হাজার ৬০০ টাকা।

৬. টেকনো স্পার্ক ৫০ ৫জি

৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজযুক্ত ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি+ প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পাশাপাশি দুই পাশেই ফ্ল্যাশলাইট রয়েছে। ৬ হাজার ১৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।

৭. শাওমি রেডমি নোট ১৫

৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের ফোনটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ডিসপ্লে, যার রেজোল্যুশন ১০৮০×২৩৯২ পিক্সেল। মিডিয়াটেক প্রসেসরে চলা ফোনটির পেছনে ১০৮ ও ০.০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আইপি৬৪ রেটিং এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোনটির দাম ২৬ হাজার ৯৯৯ টাকা।

৮. স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি

৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লেতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৮০০ নিটস ব্রাইটনেস। এক্সিনোস ১৩৩০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ৫ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত ফোনটির দাম ২৬ হাজার ৯৯৯ টাকা।

৯. ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস

১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে থাকায় ফোনটি গেমিং ও ভিডিও দেখার জন্য বেশ আকর্ষণীয়। মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইপি৬৫ রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোনটির দাম ২৮ হাজার ২০০ টাকা।

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন