কেন অবহেলিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তিতে?

কেন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না?

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
2 মিনিট পড়তে লাগবে
Oplus_131072

রাজধানীর উচ্চশিক্ষার মানচিত্রে নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) আজ এক চরম প্রশাসনিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। মে মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ২০২৫-২৬ সেশনের ভর্তি সার্কুলার প্রকাশ না হওয়া ৯ হাজার শিক্ষার্থীর মনে গভীর উদ্বেগ জন্ম দিয়েছে। যেখানে দেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, সেখানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই স্থবিরতা সেশনজটের এক অন্ধকার ছাড়া আর কিছুই দেখাচ্ছে না। একটি বিশ্ববিদ্যালয় তখনই পূর্ণতা পায় যখন সেখানে নিয়মিত নতুন প্রাণের স্পন্দন ঘটে, কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতার দোহাই দিয়ে সেই প্রক্রিয়াকে এভাবে থমকে রাখা কোনোভাবেই কাম্য নয়।

বিজ্ঞাপন

সবচেয়ে বিস্ময়কর ও পরিতাপের বিষয় হলো, আমাদের মাননীয় উপাচার্য মহোদয় নিয়োগ পাওয়ার আজ ৫৪ দিন অতিবাহিত হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো তাঁর জন্য কোনো স্থায়ী কার্যালয় বা দাপ্তরিক অফিসের ব্যবস্থা করা হয়নি। একজন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ অভিভাবককে যখন প্রয়োজনীয় আসবাবপত্র, দাপ্তরিক সরঞ্জাম কিংবা নূন্যতম যানবাহন সুবিধা ছাড়া কাজ পরিচালনা করতে হয়, তখন সেটি কেবল তাঁর একার নয় বরং পুরো প্রতিষ্ঠানের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। রাজধানীর বুকে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় কেন প্রয়োজনীয় প্রশাসনিক রসদ থেকে বঞ্চিত থাকবেন, সেই প্রশ্ন আজ প্রতিটি সাধারণ শিক্ষার্থীর মনে।

বিজ্ঞাপন

আমরা লক্ষ্য করছি যে, উপাচার্য মহোদয় ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সরকারি সহায়তার অভাবে দাপ্তরিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু করা সম্ভব হচ্ছে না। ৯ হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবনের নিশ্চয়তা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে যেখানে শক্তিশালী অবকাঠামো প্রয়োজন, সেখানে এই দীর্ঘসূত্রতা অত্যন্ত হতাশাজনক। আমরা অবিলম্বে মাননীয় উপাচার্যের জন্য স্থায়ী কার্যালয় বরাদ্দ এবং দ্রুততম সময়ের মধ্যে নতুন সেশনের ভর্তি কার্যক্রম শুরুর দাবি জানাচ্ছি। আমাদের প্রিয় ডিসিইউ-কে অবহেলার হাত থেকে রক্ষা করতে এবং এর স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

লেখাটি নেওয়া হয়েছে Voice of DCU ফেসবুক পেজ হতে।

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন