এসএসসি-এইচএসসি পাশে ফায়ার সার্ভিসে ১৯৭ জন নিয়োগ আবেদন পদ্ধতি

এসএসসি-এইচএসসি পাশে ফায়ার সার্ভিসে ১৯৭ নিয়োগ ২০২৬, আবেদন পদ্ধতি

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
4 মিনিট পড়তে লাগবে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ৯টি ক্যাটাগরিতে ১৯৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিবরণ

পদের নামপদসংখ্যাবেতন স্কেল
সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর১ জন১১,০০০–২৬,৫৯০ টাকা
ধর্মীয় শিক্ষক (ইসলাম)১ জন৯,৭০০–২৩,৪৯০ টাকা
ইঞ্জিন ড্রাইভার (মেরিন)১ জন৯,৭০০–২৩,৪৯০ টাকা
ড্রাইভার১৩ জন৯,৭০০–২৩,৪৯০ টাকা
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক৯ জন৯,৩০০–২২,৪৯০ টাকা
ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা)১৬৫ জন৯,০০০–২১,৮০০ টাকা
নার্সিং অ্যাটেনডেন্ট২ জন৯,০০০–২১,৮০০ টাকা
অফিস সহায়ক৪ জন৮,২৫০–২০,০১০ টাকা
সহকারী হোজ রিপেয়ারার১ জন৮,২৫০–২০,০১০ টাকা

ফায়ারফাইটার পদের শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩০ ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

বয়সসীমা

১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ৬ ও ৭ নম্বর পদ, অর্থাৎ ফায়ারফাইটার ও নার্সিং অ্যাটেনডেন্ট পদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে। ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০.০৫.২০২৬ খ্রিঃ, সকাল- ০৯:০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯.০৫.২০২৬ খ্রিঃ, বিকাল- ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০ pixel) ও সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃতসকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবংস্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।

উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক (ইসলাম), ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার (মেরিন) ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের ক্ষেত্রে ১০০/-টাকা Teletalk চার্জ বাবদ ১২/-টাকা মোট ১১২/- টাকা এবং ফায়ারফাইটার, নার্সিং এ্যাটেনডেন্ট ও অফিস সহায়ক পদের প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা Teletalk চার্জ বাবদ ৬/- টাকা মোট ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS: FSCD<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।উদাহরণ: FSCD ABCDEFউত্তর: আবেদনকারীর নাম, আবেদন ফি বাবদ ১১২/- টাকা ধার্য করা হবে। আপনার পিন হলো ১২৩৪৫৬৭৮। ফি পরিশোধ করতে টাইপ করুনFSCD<স্পেস>Yes<স্পেস>PIN লিখে 16222 নম্বরে পাঠান।দ্বিতীয় SMS: FSCD<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।উদাহরণ: FSCD YES 12345678উত্তর: অভিনন্দন আবেদনকারীর নাম, পদ xxxxxxxxx-এর FSCD আবেদনের জন্য পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ইউজার আইডি (ABCDEF) এবং পাসওয়ার্ড (xxxxxxxx)।

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন