ঈদের বাজারে ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় সেরা ৮টি স্মার্টফোন

ঈদের বাজারে ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় সেরা ৮টি স্মার্টফোন

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
4 মিনিট পড়তে লাগবে

স্মার্টফোন কেনার বাজেট একটু বেশি হলে ক্রেতারা সাধারণত আকর্ষণীয় নকশা, শক্তিশালী ক্যামেরা, দ্রুতগতির প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও প্রিমিয়াম ফিচারের দিকে বেশি নজর দেন। ঈদের বাজারে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে এমন বেশ কিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যেগুলো নকশা, পারফরম্যান্স ও ক্যামেরার দিক থেকে বেশ এগিয়ে। ঢাকার বিভিন্ন খুচরা মুঠোফোন বিক্রয়কেন্দ্রের তথ্য অনুযায়ী দেখে নেওয়া যাক এই বাজেটের সেরা কয়েকটি স্মার্টফোন।

ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস

ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস ফোনটিতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট প্রসেসর। পেছনে রয়েছে ৫০, ৫০ ও ৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আইপি৬৪ রেটিং রয়েছে। ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোনটির দাম ৫৪ হাজার ৯৯৯ টাকা।

অপো রেনো ১৫ এফ ৫জি

অপো রেনো ১৫ এফ ৫জি ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এটি চলে ৪ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসরে। পেছনে ৫০, ৮ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় পানি ও ধুলাবালু থেকে সুরক্ষিত। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোনটির দাম ৫৪ হাজার ৯৯৯ টাকা।

ভিভো ভি৭০ এফই

স্মার্টফোনে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। এতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর। পেছনে রয়েছে ২০০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ফোনটির দাম ৫৬ হাজার ৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এ৩৭ ৫জি

স্যামসাংয়ের এই প্রিমিয়াম ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ১৪৮০ প্রসেসর। পেছনে ৫০, ৮ ও ৫ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আইপি৬৮ রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ফোনটির দাম ৫৯ হাজার ২৯৯ টাকা।

অনার ৪০০

অনার ৪০০ ফোনটিতে রয়েছে ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৫,০০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। পেছনে ২০০ ও ১২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০ ওয়াট সুপারচার্জিং ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফোনটির দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।

রিয়েলমি ১৫ প্রো ৫জি

ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১৪৪ হার্টজ ওলেড হাইপারগ্লো কার্ভড ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির সামনে ও পেছনে উভয় পাশেই ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফোনটির দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।

শাওমি রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি

ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এতে ৪ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। পেছনে ২০০ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আইপি৬৫ ও আইপি৬৮ রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১০০ ওয়াট আলট্রা ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ফোনটির দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।

আইফোন ১৬ই

ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চির ওলেড ডিসপ্লে, যাতে আঙুলের ছাপ ও দাগ প্রতিরোধক বিশেষ আবরণ রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের শক্তিশালী এ১৮ প্রসেসর ও ৬-কোর সিপিইউ। ফলে দ্রুত কাজ করার পাশাপাশি উন্নত মানের গেমও খেলা যায়। ফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেল এবং সামনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ১২৮ গিগাবাইট স্টোরেজের এই ফোনটির দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা।

যাঁরা ঈদে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে এই ফোনগুলো হতে পারে দারুণ পছন্দ। বাজেট, ক্যামেরা, ব্যাটারি কিংবা গেমিং পারফরম্যান্সের প্রয়োজন অনুযায়ী নিজের জন্য উপযুক্ত ফোনটি বেছে নিতে পারেন।

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন