Friday, March 6, 2026

বিকাশ নিয়ে এলো আগে রিচার্জ পরে টাকা পরিশোধ!

শেয়ার

বিকাশ ও সিটি ব্যাংক নিয়ে এলো মোবাইল রিচার্জে পে লেটার। এখন যেকোনো নাম্বারে ইন্টারনেট, মিনিট, বান্ডেল কিংবা টকটাইমসহ রিচার্জ করতে পারবেন ৳১০০ থেকে সর্বোচ্চ ৳১,০০০ পর্যন্ত। মোবাইল রিচার্জে নতুন এক্সপেরিয়েন্স নিতে আগে রিচার্জ করুন, ইন্টারেস্ট ছাড়াই নিজের সুবিধামতা সময়ে পরিশোধ করুন।

bkash pay later

সাধারণ জিজ্ঞাসা

মোবাইল রিচার্জ আইকনে অ্যামাউন্ট স্ক্রিনের নিচে পে-লেটার আইকন দেখছি, এটা কী?

মোবাইল রিচার্জ পে-লেটার সেবার মাধ্যমে আপনি আগে রিচার্জ করে পরে পরিশোধ করতে পারবেন। এই সেবার জন্য ১০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত লিমিট পাওয়া যাবে। পে-লেটার করার ৭ দিন পরে বিকাশ একাউন্ট থেকে অটোমেটিক কিস্তির টাকা পরিশোধ হয়ে যাবে।

মোবাইল রিচার্জ পে-লেটারের জন্য কীভাবে উপযুক্ত হওয়া যায়?

এই সেবাটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে যারা বিকাশ অ্যাপে লোনের জন্য উপযুক্ত। আপনার পে-লেটার পাবার সম্ভাবনা বাড়াতে বিকাশ-এ নিয়মিত ব্যালেন্স রাখুন এবং অ্যাড মানি, সেভিংস, পেমেন্টসহ অন্যান্য সার্ভিসগুলো বেশি বেশি ব্যবহার করুন।

প্রযোজ্য লিমিট অ্যামাউন্টের মধ্যে কি একাধিক বার পে-লেটার করা যাবে?

হ্যাঁ, আপনি চাইলে লিমিটের পুরোটাই একবারে নিতে পারবেন অথবা ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন অ্যামাউন্টেও পে-লেটার করতে পারবেন।

প্রতি পে-লেটারের জন্য কোনো সর্বনিম্ন নির্ধারিত অ্যামাউন্ট আছে?

হ্যাঁ, প্রতি পে-লেটারে সর্বনিম্ন ১০০ টাকা মোবাইল রিচার্জ করতে হবে।

বিজ্ঞাপন
Hossain Hawlader
Hossain Hawladerhttps://www.mehrab360.com
আমার নাম হোসাইন হাওলাদার। আমি www.mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে লিখি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাজেট, মহাকাশ এবং উদ্ভাবনী প্রযুক্তির উপর জোর দিই। ইমেইল: info@mehrab360.com

আরো পড়ুন

এই সম্পর্কে আরো পড়ুন