বস্তু আলোর বেগে চললে সময় অসীম হবে কেন? | Mehrab360

বস্তু আলোর বেগে চললে সময় অসীম হবে কেন?

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
2 মিনিট পড়তে লাগবে

যখন কোনো বস্তু আলোর বেগের কাছাকাছি চলে, তখন সময় যেন “ধীরে ধীরে জমে যাওয়া নদী” বাইরের পর্যবেক্ষকের কাছে তার ঘড়ি থমকে যেতে থাকে। এই অদ্ভুত ঘটনাটি ব্যাখ্যা করে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব, যা প্রস্তাব করেছিলেন আলবার্ট আইনস্টাইন।

আলোর বেগে সময় অসীম কেন

সময় প্রসারণ কী?

বিশেষ আপেক্ষিকতা অনুযায়ী, কোনো বস্তু যদি খুব বেশি বেগে চলে, তাহলে সেই বস্তুর জন্য সময় ধীরে চলে। এই ঘটনাকে বলা হয় সময় প্রসারণ।

t=t°1v2c2t = \frac{t°}{\sqrt{1 – \frac{v^2}{c^2}}}
  • এখানে, t° = প্রকৃত সময়: গতিশীল রকেটে উপস্থিত নভোচারী কর্তৃক তার (পর্যবেক্ষক) রকেটের নিজের সাপেক্ষে মহাকাশ ভ্রমণের সময় পরিমাপ।
  • t = গতিশীল রকেটে করে নভোচারীর মহাকাশ ভ্রমণের সময় পৃথিবীতে উপস্থিত কোনো স্থির পর্যক্ষেকের সাপেক্ষে পরিমাপ
  • v = বেগ
  • c = আলোর বেগ

কী ঘটে যখন বেগ আলোর সমান হয়?

এখন ধরি, কোনো বস্তু আলোর বেগে চলে অর্থাৎ v = c তাহলে উক্ত সূত্র t সমান অসীম হয়ে যাবে। বাইরের পর্যবেক্ষকের দৃষ্টিতে, চলমান বস্তুর সময় “অসীম ধীর” হয়ে যায় যেন সময় আর এগোয়ই না! কোনো বস্তু যত দ্রুত চলে, তার সময় তত ধীরে চলে। আলোর বেগের খুব কাছে গেলে সময় প্রায় থেমে যায়। ঠিক আলোর বেগে গেলে (তাত্ত্বিকভাবে) সময় অসীম হয়ে যায়। কোনো ভরযুক্ত বস্তু কখনোই আলোর বেগে পৌঁছাতে পারে না। কারণ, তখন তার ভর অসীম হয়ে যাবে এবং অসীম শক্তি লাগবে।

আরো পড়ুন: নভোচারীর বয়স ধীর গতিতে বাড়ে কেন?

একজন নভোচারী একটি মহাকাশযানে করে আলোর বেগের কাছাকাছি গতিতে ভ্রমণ করছে। তার কাছে হয়তো ১ বছর কেটেছে। কিন্তু পৃথিবীতে কেটে গেছে ১০ বছর! এই ঘটনাকে “Twin Paradox” নামেও ব্যাখ্যা করা হয়।

সূত্র: space.com

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন